কাঁঠালিয়ার মোল্লারহাট বাজারে জাতীয়তাবাদী যুবদলের কার্যালয় উদ্বোধন

0
84
কাঁঠালিয়ায় জাতীয়তাবাদী যুবদলের অফিস উদ্ধোধন / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর বলতলা ওয়ার্ডের মোল্লারহাট বাজারে জাতীয়তাবাদী যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী তারেক রহমান পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম লাভলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কিশোর মাহমুদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ এবং জেলা ছাত্রদলের সদস্য মো. মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার পাশাপাশি দলীয় কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here