রাজাপুরে বিএনপি প্রার্থী জামায়াতের বিরুদ্ধে কড়া সমালোচনা রফিকুল ইসলাম জামালের

শফিকুর রহমান আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে

0
99
রাজাপুরে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের জনসভা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল জামায়াতে ইসলামীর নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, দলটি ধর্মের নামে প্রতারণা করে সমাজে বিভাজন তৈরি করছে এবং ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তির ইতিহাস মানুষ ভুলে যায়নি। অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে সচেতন রয়েছে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলাম শান্তি, ন্যায় ও মানবিকতার শিক্ষা দেয়।

বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতান্ত্রিক রাজনীতি করে আসছে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এলিজা জামান। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here