নাগরপুরে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপি নেতা গোলামের মিছিল 

0
123
নাগরপুরে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নাগরপুরে একটি বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামের নেতৃত্বে মিছিলটি নাগরপুর বাজার থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নাগরপুর সরকারি কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় মো. গোলাম মোস্তফা গোলাম বলেন, দীর্ঘদিন তিনি দলীয় কার্যক্রমের বাইরে ছিলেন এবং তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “রবিউল আওয়াল লাভলু আমার নেতা এবং দলের পরীক্ষিত নেতা। তার নেতৃত্বেই নাগরপুর–দেলদুয়ার আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

উল্লেখ্য, মো. গোলাম মোস্তফা গোলাম দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমের বাইরে ছিলেন এবং তাকে বহিষ্কার করা হয়েছিল। গত মঙ্গলবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here