নাসিরনগরের চাপরতলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মামুনের সমর্থনে জনসভা

0
128
উন্নয়ন অগ্রগতি নিরাপদ শান্তিময় ও আলোকিত নাসির নগর গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের নির্বাচনী জনসভা  / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চাপরতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

চাপরতলা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের সাবেক সহসভাপতি মো. হাবিব মিয়ার সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও ভাটি অঞ্চলের প্রবীণ রাজনীতিক এস এম শাফি মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ মেম্বার, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাখার সদস্য মো. সোহেল আহমেদ, বিএনপির সহসভাপতি আমিরুল ইসলাম, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাতী দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, দীর্ঘ চার দশক ধরে তিনি নাসিরনগরের মানুষের সঙ্গে রাজনীতি করে আসছেন এবং সুখ-দুঃখে সবসময় পাশে ছিলেন। নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং ভাটি অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করে স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ভাটি অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আলোকিত নাসিরনগর গড়ে তোলাই তার লক্ষ্য।

সভায় বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব। তারা আগামী ১২ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here