নির্বাচনী প্রচারণায় কুড়িগ্রাম যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

0
114
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রাম সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তার সঙ্গে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক মো. হাসনাত আব্দুল্লাহ।

আগামী বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হেলিকপ্টারে করে ডা. শফিকুর রহমান কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। পরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

ওই জনসভায় জামায়াত ও এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মো. আজিজুর রহমান সরকার স্বপন জানান, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জনসভায় চার থেকে সাড়ে চার লাখ মানুষের সমাগম হতে পারে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সংগঠিতভাবে কাজ করা হচ্ছে।

এদিকে জামায়াত আমিরের জনসভাকে ঘিরে কুড়িগ্রাম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here