ঈশ্বরদীতে পরিবর্তনের একমাত্র বাহক হবে মোটরসাইকেল: মেহেদী হাসান

0
156
ঈশ্বরদীতে গণসংযোগে মেহেদী হাসান পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে জাকারিয়া পিন্টুর মোটরসাইকেল / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


দলের দুঃসময়ে যারা ঈশ্বরদীর বিএনপিকে সংগঠিত রেখেছিলেন, তারাই বর্তমানে অবহেলিত বলে মন্তব্য করেছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। তিনি বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রিডদের নিয়ে দল এগোচ্ছে, তবে এই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়ে গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাড়া গোপালপুর এলাকায় গণসংযোগ ও নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মেহেদী হাসান বলেন, দলের ত্যাগী নেতাকর্মীরা এখন অন্য কোনো বিকল্প নয়, বরং জাকারিয়া পিন্টুর নেতৃত্বেই আস্থা রাখছেন। পরিবর্তনের এই ধারার প্রতীক হিসেবে জনগণের মাঝে স্থান করে নিয়েছে ঈশ্বরদী-আটঘরিয়ার বিপ্লবী নেতা জাকারিয়া পিন্টুর মোটরসাইকেল প্রতীক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, জাকারিয়া পিন্টু এলাকাবাসীর নিকটতম প্রতিবেশী। বিপদ-আপদে তাকে দ্রুত পাশে পাওয়া যাবে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উক্ত গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোজাম, বিএনপি নেতা আরশেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা মিন্টু, রোকন, জুয়েল, মোকলেস, খন্দকার তৌফিক আলম সোহেল, ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা ইমরান সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান লিখন, স্বপন ইসলাম, ছাত্রদল নেতা ইমরান ও শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here