কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাউল আবুল সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা (বড় মসজিদ) সামনে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে শিক্ষক মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বালাচর ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল আউয়াল, উলিপুর বহুমুখী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইলায়াসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি আতাউর রহমানসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের আইন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তাই তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি ভবিষ্যতে ইসলাম নিয়ে কটূক্তিমূলক আচরণকারীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক
- বাউল শিল্পী
- আবুল সরকার
- ফাঁসির দাবি
- বিক্ষোভ সমাবেশ

