মহেশপুরে কৃষকের ছদ্মবেশে অভিযান, ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

0
180
ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ / ছবি - এই বাংলা

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুরে কৃষকের ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর পদ্মবিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফরকান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৪০)

মহেশপুর থানার সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে তারা মহেশপুরসহ আশেপাশের সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল।

থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মবিলা এলাকায় ঘেরাও অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here