কাঁঠালিয়ায় বিএনপির প্রচার ও ধানের শীষের পক্ষে গণসংযোগ

0
158
কাঁঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নেতৃত্বে গণসংযোগ ও মিছিল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার এবং ধানের শীষের পক্ষে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার সন্ধ্যায় লিফলেট বিতরণ ও পথসভা পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে দলীয় অবস্থান ও ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।

পথসভায় বক্তারা বলেন, দেশের মৌলিক রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়া প্রয়োজন।

গোলাম আজম সৈকত বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে ৩১ দফা হচ্ছে সময়োপযোগী জাতীয় রোডম্যাপ। জনগণের প্রত্যাশা পূরণে আমরা শান্তিপূর্ণ গণসংযোগ চালিয়ে যাচ্ছি।”

গণসংযোগ কর্মসূচিতে কাঁঠালিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, নির্বাচনী পরিবেশে জনগণকে ধানের শীষের পক্ষে সচেতন ও উদ্বুদ্ধ করতে ধারাবাহিকভাবে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here