ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণ করবেন। এ পরিবর্তনের অংশ হিসেবে ঝালকাঠিতে নতুন এসপি হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বর্তমান ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুর জেলায় বদলি করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

