জাতীয় প্রেস ক্লাব সন্মুখে আবেদ রাজা সাপোর্টার্স ফোরামের “সিট ইন” কর্মসূচী পালন

0
282
১৭ দফা বাস্তবায়নের দাবিতে এড. আবেদ রাজা সাপোর্টার্স ফোরামের ‘সিট-ইন’ কর্মসূচি / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :


খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, এডভোকেট আবেদ রাজাকে কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা, ভূমিকম্প থেকে দেশকে রক্ষার আহ্বান এবং ১৭ দফা দাবির প্রেক্ষিতে “এডভোকেট আবেদ রাজা সাপোর্টার্স ফোরাম”-এর উদ্যোগে ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সিট-ইন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কারানির্যাতিত এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, সিলেট বিভাগের রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট আবেদ রাজা এসময় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব এডভোকেট আবুল কালাম আজাদ, এবং সঞ্চালনা করেন রাজপথের কর্মী এসএম মহসিন কবির।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মাহবুব আলম মালু, জালালাবাদ এসোসিয়েশন নেতা রিপন কবির লস্কর, হাওর উন্নয়ন ঐক্য পরিষদের সদস্য সচিব মেনন চৌধুরী, আইনজীবী সেলিম নেওয়াজ চৌধুরী, মহানগর মহিলা দলের নেত্রী সোমা আক্তার, সংগঠক আনোয়ার হোসেন মৃধা প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here