মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৯২টি ভারতীয় শাড়ি জব্দ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৯ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাঙ্গাজান পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) সকালে জেলার তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল রানী শিমুল ইউনিয়নের ভারত সীমান্তসংলগ্ন রাঙ্গাজান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৯২টি ভারতীয় শাড়ি উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব শাড়ি জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাড়িগুলো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আনার উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্ধার করা শাড়িগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় মাঝেমধ্যেই চোরাচালান চক্র সক্রিয় হওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ধরনের অভিযান অবৈধ পণ্য প্রবেশ রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর