নাটোরে নিজের মা ও শিশুপুত্রকে হত্যার দায়ে শাহ আলম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর সহযোগী সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে উভয় আসামিকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাহেদ মাহমুদ টিটু জানান, ২০১৭ সালের ১৯ নভেম্বর নাটোর সদর উপজেলার দস্তনাবাদ গ্রামে সম্পত্তি লিখে না দেওয়াকে কেন্দ্র করে শাহ আলম তাঁর মা বিলকিস বেগম এবং দাদির কাছে থাকা শিশুপুত্র আলিফকে গলাকেটে হত্যা করেন। এ সময় তিনি তাঁর বাবাকেও কুপিয়ে জখম করেন বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় বাবা শাহাদৎ সরদার তাঁর স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে ছেলে শাহ আলমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্ত ও প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে ঘটনার প্রায় নয় বছর পর আদালত এ রায় ঘোষণা করেন।
এই বাংলা/এমএস