স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলনের মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি উচ্ছেদ করেন।
অভিযান চলাকালে তিনি গুজিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও সরকারি বিধি অমান্যের দায়ে চারটি দোকানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও জিয়াউর রহমান বলেন, “বাহাদুরপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বালু উত্তোলনের সরঞ্জামাদি উচ্ছেদ করা হয়।”
তিনি আরও জানান, সরকারি বিধি না মানা ও বিভিন্ন অনিয়মের কারণে চারটি দোকানকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক