রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মিরসরাইয়ে পাইপলাইনের উপর ঘর তুলে ১ মাস যাবত তেল চুরি, গ্রেফতার ১

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
মিরসরাইয়ে তেল চুরির ঘটনা, পাইপলাইন ফাটিয়ে ঘরের নিচে লুকানো / ছবি - এই বাংলা

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহন পাইপলাইন ফাটিয়ে তেল চুরির ঘটনা ধরা পড়েছে। পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে চুরি চালানো হচ্ছিল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে হাদি ফকিরহাট বাজার সংলগ্ন একটি ডোবায় তেল ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ জানায়, ঘরের মালিক নুর জাহান বেগম থেকে আমিরুল নামে একজন ভাড়া নিয়ে প্রায় এক মাস ধরে পাইপলাইনের তেল চুরির কার্যক্রম চালাচ্ছিল। পাইপলাইনটি ঘরের মেঝে থেকে প্রায় ১২ ফুট নিচে ছিল। ঘটনার পর আমিরুল পালিয়ে গেছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘরের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিপিসি মামলার প্রস্তুতি নিচ্ছে।”

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর