সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নাসির নগরে ব়্যাবের অভিযানে ৪০কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
নাসির নগরে ব়্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৩/ ছবি - এই বাংলা প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব়্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (ব়্যাব)২৫ অক্টোবর ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগরে অভিযান চালিয়ে উপজেলা সদর হতে ৪০ কেজি গাঁজা সহ ৩ গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার ২৫ অক্টোবর দুপুরে ব়্যাব-০৯,সিপিসি-১(ব্রাহ্মণবাড়িয়া)এবং সিপিসি-৩(শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ)এর ১টি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি  করাকালীন গোপন সুত্রে জানতে পারেন যে,হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যাক্তি ১টি সাদা রংয়ের নোয়াহ মাইক্রোবাস ও ১টি নীল-হলুদ রংয়ের পিকআপে করে বিপুল পরিমান মাদকদ্রব্য পরিবহন করে রতনপুর-ফান্দাউক-নাসিরনগর সড়ক দিয়ে  নাসিরনগরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাধবপুর টু নাসিরনগর রোডের আনন্দপুর নামক স্থানে চেকপোষ্ট পরিচালনা করার সময়  বেলা আনুমানিক ২.৪৫ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যাক্তি তাদের ব্যাবহৃত নোয়াহ গাড়ি ও পিকআপ রাস্তায় ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ব়্যার সদস্যরা পিছু ধাওয়া করে  ০৩ ব্যাক্তিকে পাকরাও করে।ব়্যাবের নিকট আটক ব্যাক্তিরা  জিজ্ঞাসাবাদে জানায়,তাদের হেফাজতে মাইক্রোবাসে ও পিকআপে গাঁজা রয়েছে।তাৎক্ষনিক ভাবে এলাকাবাসীর উপস্থিতিতে  আটককৃতদের সাথে নিয়ে গাড়ি থেকে ৪০ কিজি গাঁজা উদ্বার করা হয়।গ্রেফতারকৃত ০৩ জনই হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দ্বা । আটককৃতরা হচ্ছেনঃগাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে মো: সাজিদ মিয়া(২৩),দেওয়ারগাছ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের জিল্লুর হকের ছেলে স্বপন মিয়া (৩২) এবং চুনারুঘাট পৌরসভার আতুনন্ডা গ্রামের লুতু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৭)।

ব়্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ  জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,২০১৮ খ্রি: এর সংস্লিষ্ট ধারায়  মামলা দায়ের পুর্বক  জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত  ব্যাক্তিদের ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরো জানান, মাদকের বিরুদ্বে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব়্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা  এবং চলমান অভিযান অব্যাহত থাকবে  ।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর