সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ডিমলায় জমি দখল ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
ডিমলায় জমি দখলে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এই মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী–পেশার প্রায় দুই থেকে তিন শতাধিক মানুষ অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে বক্তব্য দেন মুসা ভান্ডারী, সাইফুদ্দিন, চান মিয়া, খোরশেদ আলী, জরিনা বেগম, রমিচা বেগমসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন পাঞ্চু মল্লিকের নেতৃত্বে একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে চরের মালিকানাধীন জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

তাদের অভিযোগ, দলিল জালিয়াতি, রাজনৈতিক প্রভাব, হুমকি-ধামকি ও হামলা–মামলার ভয় দেখিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে রাখা হচ্ছে। বহু পরিবার ইতোমধ্যে ঘরছাড়া হতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন এলাকার লোকজন।

ভুক্তভোগীরা জানান, প্রশাসনকে বারবার অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দখলচেষ্টা আরও সাহসী হয়ে উঠেছে। এক গৃহবধূ মালেকা বেগম বলেন, “এই জমিই আমাদের জীবিকার ভরসা। এটি হারালে আমরা পথে বসে যাবো। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া উপায় নেই।”

মানববন্ধনে বক্তারা সতর্ক করে বলেন, জমি দখল ও এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যেতে হবে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ, দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং চরের জমির সঠিক পরিমাপ নিশ্চিত করার দাবি জানান।

এ ছাড়া ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বানও জানান বক্তারা।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর