মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ‘বিশ্ব নবীর জীবনাদর্শ: আমাদের শিক্ষা’ শীর্ষক আলো

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
ফাইল ফুটেজ

ভোলা প্রতিনিধি :

সম্প্রতি ভোলার নবীপুর বদিউল আলম মৌলভী বাড়ি জামে মাসজিদ, ছাত্রদের এক সিরাত মাহফিলে বিশ্ব নবীর জীবনাদর্শ: আমাদের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় উপস্থিত ছাত্রদের মাঝে অর্থ কুরআন মাজিদসহ ইসলামী সাহিত্য বিতরণ করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ প্রফেসর মো: ইসরাফীল, অধ্যক্ষ ভোলা সরকারি কলেজ, বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন মো: ইউনুস, স্কোয়াড্রন লিডার (অবঃ), বাংলাদেশ বিমান, প্রফেসর ডা: নূরে আলম সিদ্দিকী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আবু বকর সিদ্দিক, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, স্মার্ট স্কুল, মসজিদের সভাপতি, মো: মাহফুজুর রহমান, সাবেক মহাপরিচালক, ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি এবং হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের এমডি মো: শফিকুর রহমান।

এ ছাড়া এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেনে ,একটি আদশিক সমাজ গঠনে কোরআন শিক্ষার বিকল্প নেই । কোরআন শিক্ষার মাধ্যমে একটিি আলেকিত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।

তারা বলেন ,আমাদের সমাজকে আমাদেরকেই গঠন করতে হবে। আমাদের এই সমাজকে অন্য কেউ  এসে গঠন করে দিবে না।কোরআন হাদীসের জ্ঞান অর্জন করে এ শিক্ষাকে বাস্তব জীবনে এর প্রতিফলন করা আমাদের সকলের জন্য অপরিহার্য কর্তব্য।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়