খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট: এভারকেয়ার হাসপাতালে হঠাৎ কড়া নিরাপত্তা

0
227

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আকস্মিক অবনতির খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

৮১ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তিনি গুলশানের একটি বাসভবনে চিকিৎসাধীন থাকলেও তার স্বাস্থ্যের অবনতি হলে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের সমাগম এড়াতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় হঠাৎ মধ্য রাত থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিএনপি নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দলীয় নেতা-কর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করছেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের রাজনৈতিক মহলে উৎকণ্ঠা বিরাজ করছে এবং সকলেই তার আরোগ্য কামনা করছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here