ফুলবাড়ীতে প্রতারণার অভিযোগে জ্বীনের বাদশা গ্রেপ্তার

0
136
জ্বীনের বাদশার পরিচয়ে প্রতারণার দায়ে গ্রেপ্তার এনামুল হক / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় জ্বীনের বাদশার পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. এনামুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি পিতলের মূর্তিও জব্দ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার সন্ধ্যায় ফুলবাড়ীর বোয়াইলভীর এলাকায় প্রতারণার বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এনামুলকে আটক করে পুলিশকে খবর দেন। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে আসে। সোমবার (১ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার এনামুল হক ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এনামুল ‘জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এ ঘটনায় সোমবার ৪০৬/৪২০ ধারায় প্রতারণা মামলা দায়ের করে ফুলবাড়ী থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

ফুলবাড়ী থানার ওসি মো. শওকত আলী সরকার বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পিতলের একটি মূর্তিসহ এনামুলকে আটক করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here