নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (৫ জানুয়ারি) রাতে এই ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আলপনা বেগম।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, চুরি ২-৫ জানুয়ারি সন্ধ্যার মধ্যে ঘটে। চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের রিয়াজ উদ্দিন পাটেয়ায়ারী বাড়ি এ ঘটনাস্থল। সৌদি প্রবাসী সোলাইমান এবং তার পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার কারণে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আলপনা বেগম। তিনি ২ জানুয়ারি ঢাকায় ডাক্তার দেখাতে যাওয়ায় বাড়ির দরজা-জানালা বন্ধ করে যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গত সোমবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে তিনি দেখতে পান, কিচেন রুমের এগজাস্ট ফ্যান ভেঙ্গে ভেতরে ঢুকে ৭টি সিলিং ফ্যান, গ্যাস সিলিন্ডার, চুলা, বৈদ্যুতিক তার, পানির মোটরসহ প্রায় ১.৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়া প্রবাসীর বাবা সাবেক সেনা সদস্য মরহুম আবুল কালামের পুরষ্কার, গিফট সামগ্রী, মেডেল, সার্টিফিকেট, পেনশনের বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও লোপাট হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলে মোন্নাফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

