
বিশেষ প্রতিনিধি :
শেরপুর ও ময়মনসিংহের গারো পাহাড় সংলগ্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনে হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া এবং ঝিনাইগাতী উপজেলার গোমড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে ১০৫ বোতল ভারতীয় মদ, ৭টি কম্বল এবং ৩৪০টি ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।”
এই বাংলা/এমএস
টপিক
