কদমতলায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

0
190
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোর যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ আছর কদমতলা জজ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ আধ্যাত্মিক ও রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২ নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান। প্রধান বক্তা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের আলোকবর্তিকা ছিলেন। তার মৃত্যুতে তৈরি শূন্যতা কখনো পূরণ হবে না। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক জীবন, জনগণের অধিকার রক্ষায় ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে প্রার্থনা করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামীন তার আত্মাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চতম মাকাম দান করেন।

সভায় কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল সেখ, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here