কাঁঠালিয়ায় ওলামা লীগ সভাপতিসহ দুই আ.লীগ নেতা আটক

0
196
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওলামা লীগের সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) মাগরিব নামাজের পর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন (৫৫) এবং উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন থেকে ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. মহারাজ মল্লিক (৪৫) কে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ তথ্য নিশ্চিত করে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান জানান, থানা পুলিশের দুটি দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তিনি বলেন, “আটকরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here