খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) খাগড়াছড়ি শহর ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেডের ডিকিউ মেজর মোঃ ওমর ফারুক সুমন। ব্রিগেডের ব্যবস্থাপনায় এ সময় মোট ৪১টি কম্বল বিতরণ করা হয়।
শীত মৌসুমে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনীর পাশে দাঁড়ানোকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা ২০৩ পদাতিক ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

