গুণীজন সম্মাননা পুরস্কার পেলেন গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক

গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক পেলেন ‘বাংলাদেশ সমাচার ২০২৫ গুণীজন সম্মাননা’

0
155
ক্রেস্ট গ্রহন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক / ছবি - এই বাংলা

গোপালগঞ্জ প্রতিনিধি :


গোপালগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হককে ২০২৫ সালের বাংলাদেশ সমাচার গুণীজন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। স্থানীয় উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ অবদান এবং সততার জন্য তাকে এ সম্মাননা (ক্রেস্ট) দেয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (৩ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ডঃ খান আসাদুজ্জামান, বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্য বাংলাদেশ ডায়েরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক, তার হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহামুদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, মোঃ এহসানুল হক এর আগে ২০২১ সালে শুদ্ধাচার পুরস্কার এবং ২০২২ সালে বিশেষ সম্মাননা পুরস্কার (ক্রেস্ট) লাভ করেছেন স্থানীয় উন্নয়নমূলক কাজের কার্যকর তদারকি ও সময়মতো বাস্তবায়নের জন্য।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here