নাটোরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি-আটক ৩

0
190
নলডাঙ্গায় ভুয়া ডিবি পরিচয়ধারী তিনজনকে জনতা আটক করে পুলিশে হস্তান্তর / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্থানীয়রা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী তিনজনকে চাঁদা দাবির অভিযোগে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনা মঙ্গলবার দুপুরে মোমিনপুর বাজারে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধন কীটনাশক ও সারের দোকানে মোটরসাইকেলযোগে এসে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকান মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিষয়টি সন্দেহজনক মনে হলে দোকান মালিক আশপাশের ব্যবসায়ীদের জানালে স্থানীয় জনতা একত্রিত হন। তারা আটককৃতদের পরিচয়পত্র দেখতে চান, কিন্তু তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি।

পরে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা দাবি করার বিষয়টি স্বীকার করেন।

আটককৃতরা হলেন— মোঃ খোরশেদ আলম (৪০), মোঃ রাকিব হোসেন (২২) ও মোঃ পারভেজ ইসলাম (২৩), যারা নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here