ঝালকাঠির রাজাপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

0
190
ঝালকাঠি থানা / ফাইল ফুটেজ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণের পর এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সালমান ফারসি। সে ভাতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সালমান ফারসি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিল এবং সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে উঠেছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের ভাষ্যমতে, মঙ্গলবার স্কুল থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করে বাড়িতে ফিরে সালমান তার মায়ের সঙ্গে কথা বলে বসতঘরের পাশে থাকা টয়লেটে প্রবেশ করে। দীর্ঘ সময় পার হলেও সে বাইরে না আসায় তার মা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here