নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহতরা হলেন নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া গ্রামের ফরজ আলীর ছেলে কাভার্ডভ্যান চালক সোহাগ হোসেন এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চৌবাড়িয়া এলাকার ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা একটি ট্রাক মহাসড়কের ওই অংশে দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে আসা কাভার্ডভ্যানটি পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও যাত্রী গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি ঘটনাস্থল থেকে সরে যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

