খাগড়াছড়িতে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ভুবনেশ্বরী কালী মন্দিরে বিশেষ প্রার্থনা

0
175
বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ভুবনেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবং তার আত্মার শান্তি কামনায় খাগড়াছড়ি ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরে মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রার্থনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন দে, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মন্দির সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল, সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা কমিটির সদস্য সুজিত চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক টিটু চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রার্থনায় খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ কামনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here