মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম, ঘিওর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শওকত আহমেদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, সমাজসেবা অফিসার জয় কৃষ্ণ সরকার, থানার সাব-ইন্সপেক্টর চিন্ময় মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক মেজবাহ উদ্দিন খান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, বালিয়াখোড়া ইউনিয়ন চেয়ারম্যান আবদুল আওয়াল খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম সভায় মাদক, বাল্যবিবাহ ও সাধারণ আইনশৃঙ্খলা রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

