কৃষিজমি রক্ষায় কঠোর প্রশাসন: ইটভাটায় মোবাইল কোর্টের জরিমানা

0
206
ডোমারে ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার, জরিমানা আদায় ৫০হাজার / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাফর ইকবাল পলাশের মালিকানাধীন শালকী ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষিজমির মাটি কেটে ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ভাটা পুনরায় চালু না করার নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভাটা মালিক ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here