রাজাপুরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে গণসংযোগ ও পথসভা

0
163
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে লিফলেট বিতরণ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনমানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষে মঙ্গলবার বিকেল থেকে এ কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় নেতাকর্মীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাগড়ি বাজার, থানা মোড়, স্কুল মার্কেট, ডাকবাংলো মোড়, উপজেলা মার্কেট, গোডাউন রোড, বাদুরতলা মোড় ও বাইপাস এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়া ঘরে ঘরে গিয়ে দেশ–রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির অবস্থান তুলে ধরেন। পরে উপজেলা বাইপাস এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা।

পথসভায় বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন নিশ্চিত করার ভিত্তিপ্রস্তর। তারা মনে করেন, জনগণ এখন পরিবর্তন চায় এবং নিরাপদ জীবন ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা থেকেই দফাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি।

বক্তারা আরও বলেন, প্রবাসে থেকেও হাবিবুর রহমান সেলিম রেজা বিএনপির আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। রাজাপুর–কাঁঠালিয়ার জনগণের প্রতি তার আন্তরিকতা দীর্ঘদিনের। তার নেতৃত্বে স্থানীয় BNP, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।

নেতারা আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, ধানের শীষ প্রতীক সেলিম রেজার হাতে গেলে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে তার বিজয় নিশ্চিত করবে বিএনপির সকল অঙ্গসংগঠন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তারা।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, দেলোয়ার হোসেন দীলিপ মেম্বার, বিএনপি নেতা ভিপি শামিম, যুবদল নেতা আবুল কালাম হায়দার সিকদার, হালিম গাজি, তাঁতীদলের সাধারণ সম্পাদক কবির শিকদার, শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম খান, মাসুদ তালুকদার, ছাত্রদল নেতা মুসা হাওলাদার, ফয়সাল হোসেনসহ আরও অনেকে।

শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here