দৌলতপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

0
215
দৌলতপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় / ছবি : এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলামের সঙ্গে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে থানা পুলিশের উদ্যোগে ওসির কার্যালয়ে এ সভা হয়। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার কথা সভায় জানান নবাগত ওসি।

সভায় সভাপতিত্ব করেন ওসি মো. শাহিনুল ইসলাম। বক্তব্য দেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশ, সাধারণ সম্পাদক মো. সালমান খান, সহসভাপতি মো. নূরুল ইসলাম, সাবেক সভাপতি মো. শাহ আলম, সাবেক কার্যকরী সদস্য মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে।

সংক্ষিপ্ত বক্তব্যে ওসি শাহিনুল ইসলাম বলেন, “নবাগত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় পুরো টিম নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় নেই। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ-সাংবাদিক-জনগণ এক হয়ে কাজ করলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

সভায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here