ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. তরিকুল ইসলাম আকনের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। পুনরায় তাকে দলের প্রাথমিক সদস্য হিসেবে বহাল করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ২৪ নভেম্বরের চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে তার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছিল। তবে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ তুলে দিয়ে সদস্য পদ ফেরত দেওয়া হয়েছে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
চিঠিতে আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তরিকুল ইসলাম আকন কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা প্রকাশ করেছে বিএনপি।
এই বাংলা/এমএস
টপিক

