সিংড়ায় ২০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

0
185
সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় শারীরিকভাবে প্রতিবন্ধী ২০ জনের মাঝে হুইলচেয়ার প্রদান করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অনুকূলে ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে এসব হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

হুইলচেয়ার পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগীরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহজতা আনতে সরকার বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here