মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

0
127
মানিকগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিরাট মোটরসাইকেল শোভাযাত্রা / ছবি : এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ-১ আসনে নির্বাচনী উত্তাপ বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের সমর্থনে তিন উপজেলার বিস্তৃত এলাকায় এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শিবালয়, ঘিওর এবং দৌলতপুর—এই তিন উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি সম্পন্ন হয়। এতে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। কর্মী–সমর্থকদের দাবি, এবার তারা তাদের প্রার্থীকে বিজয়ী করতেই মাঠে নেমেছেন।

শোভাযাত্রায় অংশ নেন—মানিকগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, শিবালয় উপজেলা আমীর হাফেজ মাওলানা হাতের আলী, ঘিওর উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, দৌলতপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান, সেক্রেটারি আব্দুল করিম গাজী, জজকোর্ট সিনিয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা শিবির সভাপতি মো. মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শিবালয় উপজেলার মহাদেব কলেজ মাঠে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আবু বকর সিদ্দিক বলেন,
“আজকের শোভাযাত্রা প্রদর্শনেচ্ছা নয়, এটি ইসলামের পক্ষে গণজাগরণ। মানুষ সব মতবাদে নিরাশ হয়ে ইসলামের দিকে ফিরে আসছে—এই সমাগমই তার প্রমাণ। আগামী বাংলাদেশ হবে ন্যায়–ইনসাফের বাংলাদেশ।”

তিনি আরও বলেন,
“মানিকগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাকে ঐক্যবদ্ধ শক্তিতে রূপ দিতে হবে। এলাকার প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর স্থায়ী সমাধানের লক্ষ্যে ইশতেহার প্রণয়ন চলছে। বিজয়ী হলে এ আসনকে দেশের আদর্শ মডেল আসনে পরিণত করা হবে।”

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দাড়িপাল্লার স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। বিশেষ স্লোগানযুক্ত গেঞ্জি, শৃঙ্খলিত সারিবদ্ধ মোটরসাইকেল—সব মিলিয়ে শোভাযাত্রাটি স্থানীয়দের মাঝে ভিন্নমাত্রার দৃশ্য সৃষ্টি করে।

দৌলতপুরের চরকাটারী ইউনিয়নের জামায়াত আমির মো. জাকির হোসেন বলেন,
“৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থেকেছে, তাতে দেশজুড়ে জামায়াতে ইসলামীকে ঘিরে নতুন গণজোয়ার তৈরি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে ভোটের হিসাব বদলে যেতে পারে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here