রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

0
184
বড়ইয়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত / ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজাপুর উপজেলা সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, সম্পাদক বাহাউদ্দিন বাচ্চু, বড়ইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ মো. ফারুক, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক রতন দেবনাথ, যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, ছাত্রদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি ও সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কলেজ কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দেন।

নবীনবরণ উপলক্ষে আলোচনা সভা, ফুল দিয়ে বরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here