বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মো. ইমরান হোসেন। এ ছাড়া নায়েবে আমীর নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা মুহাম্মাদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন আবদুল করিম গাজী।
সম্প্রতি উপজেলা শাখার রুকন সম্মেলন ও নির্বাচনী অধিবেশনে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমীর শপথ গ্রহণের পর উপস্থিত রুকনদের পরামর্শের ভিত্তিতে নায়েবে আমীর, সেক্রেটারিসহ পূর্ণাঙ্গ উপজেলা কর্মপরিষদ গঠন করেন।
নবনির্বাচিত দায়িত্বশীলরা আগামী দুই বছর (২০২৭-২০২৮ সেশন) দৌলতপুর উপজেলায় সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিকে অভিনন্দন জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দ দৌলতপুর উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করা এবং সাংগঠনিক গতিশীলতা বাড়াতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এই বাংলা/এমএস