বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নাগরপুরে স্কুলের তিন কক্ষের দরজায় আগুন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে সূর্য আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের তিনটি কক্ষের দরজায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

উপজেলার দোয়াজানিতে ২০০৭ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে সূর্য আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কয়েক শ শিক্ষার্থী পড়াশোনা করছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গোলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ের গেট খুলে শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা করেন তিনি। পরে কক্ষগুলোর সামনে গিয়ে তিনটি কক্ষের দরজায় আগুন লাগানোর চিহ্ন দেখতে পান। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নাগরপুর থানা-পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নাগরপুর থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর