স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় তিন দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে এসেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ও তাঁর সঙ্গে আসা কর্মকর্তারা।
আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাজশাহীতে ‘Exposure Visit, Horizontal Learning, Evaluation and Planning Workshop’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাজশাহীতে আগমন উপলক্ষে নগর ভবনে প্রশাসকের দপ্তরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি দুই সিটি করপোরেশনের চলমান কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, বিএনপি রাজশাহী মহানগর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মুঈদ, ২৮ নম্বর ওয়ার্ড পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামিল, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এই বাংলা/এমএস