সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পার্বত্য অঞ্চলের শিল্প-সংস্কৃতি চর্চায় মানিকছড়িতে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট অ্যান্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থায়নে ভবনটি নির্মাণ করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রস্তাবিত স্থানটি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইনের বাসভবনের পশ্চিম পাশে অবস্থিত।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক নে ঈ চেইং ডালিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সহসভাপতি মো. জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা এবং কর্নেল বাগানের ব্যবস্থাপক বাদল কান্তি সেন।

এ সময় তাঁরা মানিকছড়ি খালের পাড়ে সবুজ গাছপালায় ঘেরা প্রস্তাবিত স্থানটি ঘুরে দেখেন। পাশাপাশি ভবন নির্মাণের সার্বিক পরিবেশ ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন, নতুন ভবনটি নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির চর্চা এবং প্রসারে ইনস্টিটিউটটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর