সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বেতাগীতে ৯ মেধাবী শিক্ষার্থীর পাশে মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়ায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট নয়জন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় এ সহায়তা কার্যক্রম শুরু হয়। উপজেলার করুণা বালিকা দাখিল মাদ্রাসা, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কাইলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন করে মোট নয়জন শিক্ষার্থী এ সহায়তা পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. নুরুল হুদা তারেক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মিঠু, প্রচার সম্পাদক মো. মারুফ মুন্সীসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই সংগঠনটির মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে রেজিস্ট্রেশন ফি বাবদ এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তাঁরা আরও জানান, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে এবং সমাজে মানবিকতা ও সহযোগিতার মনোভাব ছড়িয়ে দেবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর