মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নওগাঁয় শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২০০ কম্বল দিল আশা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য নওগাঁ জেলা প্রশাসনের কাছে ২০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে এসব কম্বল হস্তান্তর করা হয়। আশার নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও দরিদ্র, সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

জেলা প্রশাসনের পক্ষে কম্বল গ্রহণ করেন উপসচিব টি. এম. এ. মমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। আশার পক্ষে কম্বল হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার টি. এম. আব্দুল হালিম। এ সময় আশা-নওগাঁ জেলার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আশার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপসচিব প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার টি. এম. আব্দুল হালিম বলেন, পারস্পরিক সহযোগিতা ও মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর