রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ডিমলায় জাতীয় যুব দিবস উদযাপন, দক্ষতা ও আত্মকর্মসংস্থানে গুরুত্ব

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রইসুল আলম চৌধুরী ও অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআইয়ের অধ্যক্ষ আব্দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। এতে আত্মকর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব কমবে।

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর