জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে শান্ত মিয়া (২১) নামের এক যুবককে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালবার্ত্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া ওই গ্রামের আমজাদ আলীর ছেলে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কামালবার্ত্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাদকদ্রব্যসহ শান্ত মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুরাদ হোসেন। আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস