বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চন্দনপুর পশ্চিমপাড়া উচ্চগ্রামে ৩০০ ফুট ইটসলিং রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। বেতগাড়ী ইউনিয়নের বরাদ্দের আওতায় রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের প্রয়োজন ছিল। রাস্তাটির নির্মাণকাজ শুরু হওয়ায় গ্রামবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। কাজ সম্পন্ন হলে দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন তাঁরা।
এ উন্নয়ন উদ্যোগের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল হান্নান, সচিব আলী আজম, মীর সাগর এবং পরিষদের সদস্য কাজী সিরাজুল ইসলাম, মো. রিপন তালুকদার, মো. মোশারফ, মো. সাজেদুল ইসলাম, মো. আবু তাহের, মো. রুহুল আমিন, মো. মিজানুর, মো. গাজীউল ও মো. নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে।
এই বাংলা/এমএস