বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বেতাগী থানায় আসামি ছাড়ার গুঞ্জন, প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

বরগুনার বেতাগী থানায় আটক আসামি ছেড়ে দেওয়া হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদ জানিয়েছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার। এ বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরতে বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তথ্যের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন ওসি। তিনি বলেন, কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। যাচাই-বাছাই ছাড়া সংবাদ বা তথ্য ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

এ সময় তিনি জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের বিপরীতে থানার পক্ষ থেকে আসামি আটকের ও ছেড়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বা নথি থাকলে তা প্রকাশ করা হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর