শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভোটের কালির দাগ মুছার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার: শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শনিবার (১০ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচনে ভোটারদের আঙুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে কাজ করে সরকারের বিভিন্ন পরিকল্পনা নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এহিয়াতুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান বাবলু।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং কর্মসূচি বাস্তবায়নে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ল্যাপটপ তুলে দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।

পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরকান্দা উপজেলার ৬২টি পূজামণ্ডপে জিআর প্রকল্পের আওতায় চাল বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর