মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘পরিকল্পিত সন্ত্রাস’ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বালিয়াটি বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, সদস্যসচিব নজরুল ইসলাম ফরিদ এবং কৃষক দলের সভাপতি বরকত মল্লিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপতৎপরতা মোকাবিলায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং আইন অনুযায়ী শাস্তির দাবি জানান তারা।
এই বাংলা/এমএস